ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জেলের মৃত্যুর ঘটনায় নৌপুলিশের ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের ধাওয়ায় সুজন (৩০) নামের এক জেলের মৃত্যুর ঘটনায় পায়রা বন্দর নৌ—পুলিশের ৪ সদস্যকে ক্লোজড করে নৌ—পুলিশ বরিশাল অঞ্চল অফিসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলো পায়রা বন্দর নৌ—পুলিশের এ.এসআই মামুন, কনষ্টেবল রিয়াজ, সুমন ও ছাত্তার।


গতকাল মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার চর বালিয়াতলী ঢোস এলাকা থেকে ৫ জেলে একটি মাছধরা ট্রলারসহ রাবনাবাদ নদীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ট্রলারে নিশিদ্ধ জাল রয়েছে সন্দেহে তাদের ধাওয়া করে পায়রা বন্দরের নৌ—পুলিশবাহী একটি ট্রলার। ঘন্টাব্যাপী ধাওয়ার পর জেলেরা ফের ঢোস এলাকায় পৌছে ৪ জেলে পালিয়ে যেতে সক্ষম হলেও সুজনকে ধরে ফেলে নৌ—পুলিশের সদস্যরা। 


পরে তাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলে ওই ৪ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। প্রায় ৬ ঘন্টা প্রচেষ্টার পর গতকাল সন্ধ্যায় ওই ৪ পুলিশ সদস্যকে উদ্ধার করে জেলা পুলিশ ও উপজেলা

প্রশাসন।


নৌ—পুলিশ পটুয়াখালী জোনের সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব জানান, পায়রা বন্দর নৌপুলিশের এ.এসআইা মামুনসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 


ইতিমধ্যে জেলা পুলিশের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপুলিশের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑